কাউখালীতে মাছ বিক্রেতাকে জরিমানা

কাউখালীতে ফরমালিনযুক্ত মাছ বিক্রি করার দায়ে নান্টু সরদার (৫০) নামে এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কাউখালী দক্ষিণ বাজার মাছের দোকানে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান চালান।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাছে ফরমালিন বিরোধী অভিযানের পরিচালনার অংশ হিসেবে কাউখালী দক্ষিণ বাজার মাছ বাজারে ফরমালিন পরীক্ষার জন্য কীট বক্সের মাধ্যমে পরীক্ষা করে এক মাছ ব্যবসায়ীর কাছে প্রায় ১২০ কেজির মতো ফরমালিন মিশানো মাছ পাওয়া যায়।
 
ফরমালিন যুক্ত মাছ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে নান্টু সরদারকে পাচঁ হাজার টাকা জরিমানা এবং মাছগুলো কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা ফনি ভুষণ পাল ও নৌ-পুলিশ।
 
ইত্তেফাক/আরকেজি