বঙ্গবন্ধু নার্সেস পরিষদের যাত্রা শুরু

বঙ্গবন্ধু নার্সেস পরিষদকে অনুমোদন দেয়ায় বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংস্থাটির নেতারা।
 
আজ শুক্রবার বিকালে রাজধানীর কলাবাগানে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির নিজ কার্যালয়ে তিনি এক অনুষ্ঠানে এই অনুমোদন দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালের নার্স নেতারা। তাদের মধ্যে বঙ্গবন্ধু নার্সেস পরিষদের সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক এম এ হান্নান, কার্যকরী সভাপতি কৃষ্ণা হালদার, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন মিলন ও মোস্তাফিজুর রহমান লিটন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামন জুয়েল প্রমুখ ছিলেন।
 
আলোচনায় ডা. এস এ মালেক বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। সবাইকে একত্রে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নার্সদের প্রতি অত্যন্ত আন্তরিক। কিছুদিন আগেই নার্সদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। এই সরকারের আমলে বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৯০০ এর বেশি নার্স নিয়োগ দেওয়া হয়। চলতি বছরে আরও চার হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এমআই