নরসিংদীতে প্রশ্নপত্র ফাঁসের প্রতারণা, আটক এক

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দেয়ার কথা বলে বিভিন্ন অভিভাবকের কাছ থেকে টাকা পয়সা আদায়ের অভিযোগে সাহেদ পারভেজ নামে এক যুবককে আটক করা হয়েছে।
 
সাহেদ শিবপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কথা বলে লোকজনদের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা আদায় করাই তার মূল লক্ষ্য। প্রকৃত পক্ষে সে কোন প্রশ্নপত্র ফাঁস করে নাই।
 
প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা করে টাকা পয়সা আদায় করাই তার মূল উদ্দেশ্য বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসবিফ্রিংয়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ কথা জানান।
 
ইত্তেফাক/আরকেজি