রাজৈরে বজ্রপাতে এক বৃদ্ধ নিহত

মাদারীপুরের রাজৈরে বজ্রপাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি গ্রামে।
 
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বদরপাশা ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের মৃত. হাজারি হাওলাদারের ছেলে তিন সন্তানের জনক রহমান হাওলাদার (৬০) শনিবার সকালে জমিতে পাট রোপণ করতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে রহমান হাওলাদার ঘটনাস্থলে নিহত হন। রাজৈর থানার ওসি (তদন্ত) সিরাজুল হক ঘটনা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস