ভেড়ামারায় আগুনে পুড়ে গেছে ৫টি ঘর

কুষ্টিয়ার ভেড়ামারায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দৌলতের বাড়ির ৫টি ঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার ১৬ দাগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
 
মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম দৌলত জানান, কে বা কারা পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ৫টি ঘর পুড়ে ভস্মীভূত হয়। আগুনে তাদের নগদ টাকা, ফ্রিজ, টিভি, কমপিউটার, আসবাবপত্র ও খাদ্য শষ্যসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, উপজেরা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকতারুজ্জামান মিঠু, ডেপুটি কমান্ডার মাহাবুব হোসেনসহ নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 
ইত্তেফাক/এমআই