সেই সাকেরকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

সিলেটের বিয়ানীবাজারে ফুটবল খেলা দেখার সময় বাক বিতণ্ডার মধ্যে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত অটোরিকশাচালক সাকেরকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। 
 
শনিবার দুপুরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। 
 
গত বৃহস্পতিবার বিয়ানীবাজারের গোলাবিয়া পাবলিক লাইব্রেরির ছাদে ফুটবল খেলা শেষে বাগবিতণ্ডার জের ধরে তার উপর হামলা চলালে ভারসাম্য হারিয়ে সাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় সাকেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাকের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে উত্তরপার এলাকার বাসিন্দা।
 
ইত্তেফাক/ইউবি