তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ আমলে কারো মাথার টুপি খুলতে হয়নি, কোন মসজিদে আযান বন্ধ হয়নি। নির্বাচন এলে মিথ্যা অপপ্রচার দেয়া হয়। কিন্তু বর্তমান সরকারের সময় সবচেয়ে বেশি ইসলাম নিরাপদ। কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন। এদেশ সিরিয়া, আফগানিস্তান কিংবা ইরাক হতে দেয়া যাবে না। এজন্য সবাইকে সোচ্চার হতে হবে। সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কাজ করে যাচ্ছে।
তিনি শনিবার দুপুরে চলনবিল আন্ত হামদ, নাত, কেরাত, আযানও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইসলামের জন্য নিবেদিত ছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, তাবলিগ জামায়াতের জন্য টঙ্গিতে জায়গা বরাদ্দ দেন, মারকাজ প্রতিষ্ঠা করেন।
সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদ্রাসার মুহতামিম হুসাইন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাও, রুহুল আমিন, মাও. আব্দুস শাকুর, মাও ইদ্রীস আলী, মাও আব্দুর রাজ্জাক প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি