মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় ঢাকামুখী একটি বাসের চাপায় মামুন হোসেন (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ বাসযাত্রী। শনিবার দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বরংগাইল এলাকায় দুর্ঘটনাস্থলে মারা যায় মামুন।
সে বরংগাইল এলাকার মৃত নজিমুদ্দিন মেম্বারের ছেলে এবং মহাদেবপুর বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, দুপুরে বরংগাইল এলাকার নিজ বাড়িতে যাচ্ছিল মামুন। এসময় ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মামুনের মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।
এসময় ওই বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মামুন। একই দুর্ঘটনায় সোহাগ পরিবহনের কমপক্ষে ২০ বাসযাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি