বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী খাদ্যভবন প্রাঙ্গনে এই সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপ-খাদ্য পরিদর্শক ও সহকারি উপ-খাদ্য পরিদর্শকদের বেতন স্কেল উন্নতিকরণ, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির গঠনতন্ত্র পুস্তিকা আকারে প্রকাশ, সহকারি উপ-খাদ্য পরিদর্শকদের দ্রুত পদোন্নতি সংক্রান্ত এবং বাংলা নববর্ষ উদযাপন বিষয়ক ইউনিট কমিটি পুনর্গঠন বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি আবদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের মহাসচিক উত্তম কুমার দাস, সহ-সভাপতি (ঢাকা বিভাগ) আবদুর রাজ্জাক, সহ সভাপতি (চট্টগ্রাম বিভাগ) ফখরুল আলম, সহ-সভাপতি (খুলনা বিভাগ) শেখ মনিরুল হাসান, সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মহাসচিক উত্তম কুমার দাস বলেন, আমাদের খাদ্য পরিদর্শক সমিতির সব থেকে বড় অর্জন বৈষম্যহীন নিয়োগবিধি এবং উপখাদ্য পরিদর্শক হতে খাদ্য পরিদর্শক পদে চলতি দায়িত্বে পদোন্নতি প্রদান। এ সময় তিনি এই পদোন্নতি প্রদান করায় খাদ্যমন্ত্রী, খাদ্য সচিব, মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) সহ সংশ্লিষ্ট কাজে সম্পর্কিত সবাইকে খাদ্য পরিদর্শক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।
ইত্তেফাক/নূহু