পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি ও আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্রের পানি সরিয়ে নেয়ার ভারতীয় পরিকল্পনার প্রতিবাদে শনিবার থেকে তিনদিন ব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)  বগুড়া জেলা শাখার উদ্যোগে ঢাকা-বগুড়া-তিস্তা ব্যারেজ অভিমূখে রোডমার্চ কর্মসূচি শুরু হয়েছে।
 
এ উপলক্ষে রবিবার সকালে শহরের সাতমাথায় রোর্ডমার্চের দ্বিতীয় দিনে সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা আহ্বায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু।
 
বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ,  কমরেড রাজেকুজ্জামান রতন, জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহফুজুল হক দুলু, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শ্যামল ভট্টাচার্য্য, সিপিবি জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি