বিশ্বের অন্যতম সেরা জুটিগুলোর মধ্যে শোয়েব মালিক ও সানিয়া মির্জা অন্যতম। পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ভারতীয় টেনিস সুন্দরীর এই বন্ধন ছিল তখন টক অব দ্য স্পোর্টস। এবার দুজনে মিলে একটি পরিকল্পনা করে ফেলেছেন। তাদের সন্তান হলে নাম রাখবেন মির্জা মালিক। যাতে দুজনেরই নামের প্রতিনিধিত্ব থাকে সেখানে। সানিয়া মির্জা নিজেই জানালেন একথা।
এই জুটির কোনো সন্তান নাই এখনো। সানিয়া সন্তান সম্ভবা কি না সেটাও নিশ্চিত নয়। এর মধ্যেই পানাজিতে অনুষ্ঠিত গোয়া ফেস্টে 'জেন্ডার বায়াস' নিয়ে একটি আলোচনা সভায় সানিয়া মির্জা বলেন, ‘আজ আমি আপনাদের একটি গোপন কথা জানাব, আমি এবং আমার স্বামী (শোয়েব মালিক) এই বিষয়টা নিয়ে কথাও বলেছি এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যে যখন আমাদের সন্তান হবে তখন তার নাম শুধু মালিক নয়, হবে 'মির্জা মালিক'। এভাবেই আমরা একটা পরিবার হয়ে থাকতে পারব গোটা জীবন।
কিন্তু শোয়েবের পছন্দটা ভিন্ন। প্রথম মেয়ে সন্তান চান এই ক্রিকেটার। সেকথা জানিয়ে সানিয়া বলেন, স্বামী শোয়েব মালিকের ইচ্ছে তাঁদের কন্যাসন্তান হবে। তাঁর এই মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি সন্তানসম্ভবা সানিয়া? সেটিও অবশ্য স্বীকার করেননি এই টেনিস সুন্দরী। তিনি বলেনম, না না, এমন ভাবার কোনও কারণ নেই।
ইত্তেফাক/কেআই