ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ ২১ মাদকব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নারীসহ ২১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত উপজেলা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
 
পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে শনিবার রাতে জেলা পুলিশের নেতৃত্বে উপজেলার মোগড়া, আখাউড়া দক্ষিণ, রেলওয়ে কলোনি, ছোটকুড়িপাইকাসহ বেশ কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে নারীসহ ২১জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি বিয়ার, স্কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় ৫টি মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি