বাজারে ওয়ালটনের শতাধিক মডেলের ফ্রিজ

চলছে গরম। সামনে পহেলা বৈশাখ, রোজার ঈদ, বিশ্বকাপ ফুটবল আর কোরবানির ঈদ। এ সব উপলক্ষ্য সামনে রেখে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন বাজারে নিয়ে এসেছে শতাধিক মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট ও ডিপ ফ্রিজ। 
 
বিক্রয়োত্তর সেবাকে অন-লাইন কার্যক্রমের আওতায় আনতে দেশব্যাপী আবারো ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে ওয়ালটন। এ বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ক্রেতারা প্রতিদিন ওয়ালটন ফ্রিজ কিনে তা রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন ওয়ালটনের ফ্রিজ, টিভি অথবা এসি সম্পূর্ণ ফ্রি কিম্বা আমেরিকা ও রাশিয়া ভ্রমণের সুযোগ। ওইসব সুবিধা না পেলেও মিলবে ২ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। 
 
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও সেলস বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, এ বছর বিশ্বের লেটেস্ট সব প্রযুক্তির ফ্রিজ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। আন্তর্জাতিক মান যাচাইকারি সংস্থা নাসদাত ইউনিভার্সাল টেস্টিং ল্যাব থেকে মান নিশ্চিত হয়ে ওয়ালটন প্রতিটি ফ্রিজ বাজারে ছাড়ছে।  এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টির পাশাপাশি কম্প্রেসারে দশ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন।
 
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও সেলস বিভাগের প্রধান মো. এমদাদুল হক সরকার বলেন, এ বছর স্থানীয় বাজারে ১৮ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নেয়া হয়েছে। বছরের শুরু থেকেই ওয়ালটন ফ্রিজের বিক্রি বেশ ভালো। ফ্রিজের অভ্যন্তরীণ  চাহিদার সিংহভাগ পূরণে সক্ষম হবে ওয়ালটন।