রামগঞ্জে বিএনপি-জামায়াত থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান

রামগঞ্জে বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি থেকে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। রবিবার দুপুরে উপজেলার চেয়ারম্যানের বাড়িতে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকের আলোচনা সভায় আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খানের হাতে ফুলের তোড়া উপহার তুলে দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
 
করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক মজিবের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম তছলিম হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন খান।
 
এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহীদ উল্যা, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আ ক ম রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, চন্ডীপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া, লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পান্না, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব, উপজেলা কৃষকলীগের সভাপতি ও আটোরিকশা শ্রমিক ফেডারেশনের পৃষ্ঠপোষক মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন মানিক, পৌরসভা স্বেচ্চাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. নোমান হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি