ত্রিশালে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার দুপুরে বিদ্যালয়ের দফতরি আবু সাঈদকে (৩০) আটক করেছে পুলিশ।
উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী শনিবার সকাল ৮টার দিকে দুই বান্ধবীকে নিয়ে বিদ্যালয়ের সততা স্টোরে যায় কলম কিনতে। এ সময় কৌশলে দুই বান্ধবীকে ক্লাসে পাঠিয়ে দিয়ে আবু সাঈদ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে মা-বাবাকে বিষয়টি অবগত করে। ওই ছাত্রীর মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া হেদায়েত হোসেন খাঁজা বলেন, অপরাধীর কঠিন শাস্তি হউক। পুলিশের উপ-পরিদর্শক দিদারুল আলম জানান, মেয়েটির সাথে কথা বলার পর সাঈদকে আটক করি। উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, আমি শুনেছি, ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিব।
ইত্তেফাক/আরকেজি