উত্তরায় ফ্ল্যাটে আগুন, উদ্ধার হয় কাকাতোয়া পাখিটিও

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের শাহ মাখদুম রোডের ২২ নম্বর বাড়ির ৬ষ্ঠ তলা একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ড ঘটে। আজ সোমবার সকাল ৮ টা ২২ মিনিটে এ ঘটনাে ঘটে। 
 
সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে তার নেতৃত্বে উত্তরা ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অগ্নিকাণ্ডের সময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাড়ির বাহিরে নেমে আসে। কিন্তু ৬ষ্ঠ তলা বাড়ির সব লোকজন আতঙ্কিত হয়ে নিজেদের জীবন বাঁচাতে বাড়ির বাহিরে নেমে আসলেও কাকাতোয়া পাখিটি বাসায় রয়ে যায়। কাকাতোয়া পাখিটি ধোয়ার মধ্যে চিৎকার করতে থাকে। ঝুঁকি নিয়ে কাকাতোয়া পাখিটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। 
 
IM0
 
প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা হয়। আগুনে বাসার আসবাবপত্র পুড়ে যায়। পরে কাকাতোয়া পাখিটি পুলিশের উপস্থিতিতে মালিককে বুঝিয়ে দেয়া হয়।
 
ইত্তেফাক/কেকে