ঢাকার ধামরাইয়ে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
জানা যায়, ধামরাইয়ের কেলিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে একটি কাভার্ডভ্যানের সাথে ইটবালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এসময় অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। আহতদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
ধামরাই থানার এসআই মো. লুৎফর রহমান এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এসএস