কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল থেকে বিশ্বদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করায় বরিশাল-পটুয়াখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ফলে দুর্ভোগে পরেছে বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা রুটের চলাচলরত অসংখ্য যাত্রীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কোটা পদ্ধতির কারণে ভর্তি থেকে চাকরির ক্ষেত্রে তারা পিছিয়ে পরছে। কোটা নয় মেধা বা যোগ্যতার ভিত্তিতে ভর্তি ও চাকরিতে প্রবেশের অধিকার দেয়া উচিত। এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
ইত্তেফাক/আরকেজি