কক্সবাজারে মামাদের হাতে ভাগ্নে খুন, আহত ৫

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে সোমবার সকালে মামাদের হাতে ভাগ্নে খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতরা পলাতক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
 
উক্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা নিহত আবদুর রহমান (৪৫) মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিল। ঘটনায় আহতরা হলেন-আবদুল গফুরের ছেলে মীর আহমদ, সাজেদা, রাজু, আরেফা, শাকিল। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।
 
ইত্তেফাক/আরকেজি