জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. ফারুক আলমের নেতৃত্বে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকি আটিস্টের মহাসচিব (বিএপি) অধ্যাপক ডা. মহিত কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আধ্যাপক ডা. ঝুনু শাসসুন্নাহার, বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এ্যাডলোসেন্ট মেন্টাল হেলথের (বাহাম) মহাসচিব প্রফেসর ডা. হেলাল উদ্দিন আহমেদ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. তারেকুল আলম সুমন বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ইত্তেফাক/আরকেজি