সখীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশি আউশ ধান ও তিল বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষি কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় চাষের জন্য বিনামূল্যে রাসায়নিক সার ও নগদ অর্থ প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনিসুর রহমান, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিমসহ বিভিন্ন এরিয়ার উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া বলেন, এ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত কৃষকদের মাঝে ৮৭ মণ রাসায়নিক সার, ৮মণ বীজ এবং নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

ইত্তেফাক/নূহু