শিশুকে বলৎকার : আদালতের নির্দেশে মামলা

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক শিশু বলৎকারের শিকার হয়েছে। গত ১৯ মার্চ ঘটনা ঘটলেও আদালতের নির্দেশে ২০ দিন পর অবশেষে মামলাটি রেকর্ড করেছে বাঘা থানার পুলিশ। এ ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত চার যুবক। এদিকে লজ্জায় বাড়ি ছেড়ে নানার বাড়ি আশ্রয় নিয়েছে ওই শিশু। 
 
মামলা সুত্রে জানা গেছে,  গত ১৯ মার্চ দুপুরে নদীতে গোসল করতে যায় উপজেলার আলাইপুর গ্রামের ৯ বছর বয়সী ওই শিশু।  এ সময় তাকে কাঁশ বনে ডেকে নিয়ে যায় একই গ্রামের বাবু, হৃদয়, মিশন ও আরিফ নামে চার যুবক বলৎকার করে। এ ঘটনার পর ওই কিশোর কাঁদতে-কাঁদতে বাড়ি গিয়ে সবাইকে বিষয়টা জানিয়ে দেয়। 
 
মামলায় আরো বলা হয়েছে, ঘটনার দিন গ্রামবাসীদের কাছে বিচার না পেয়ে পরদিন সকালে ওই শিশুর মা থানায় গেলে মামলা নিতে গড়িমশি করে পুলিশ। নিরুপায় হয়ে পরদিন রাজশাহী (নারী ও শিশু নির্যাতন) আদালতে গিয়ে মামলা দায়ের করেন ওই কিশোরের মা-লাভলি বেগম। এরপর বিষয়টি আমলে নেন আদালতের বিচারক। তিনি এ মামলাটি রেকর্ড করাসহ তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন বাঘা থানা পুলিশকে। সর্বশেষ ৯ এপ্রিল এ মামলাটি রেকর্ড করে বাঘা থানার পুলিশ। যার নম্বর (৬)। 
 
এ মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার এসআই মনসুর রহমান জানান, মঙ্গলবার সকালে আলাইপুর গ্রামে গিয়ে ছিলাম। আসামিরা সবাই পলাতক রয়েছে। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান বলেন, আদালত নির্দেশ দেয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 
ইত্তেফাক/ইউবি