গাজীপুর প্রেসক্লাবের ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন মঙ্গলবার ক্লাবভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. খায়রুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন/বৈশাখী টিভি) সভাপতি ও রাহিম সরকার (দৈনিক জনতা/বিজয় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুল হক, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন (মুক্ত বলাকা), যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান (ভাওয়াল), সাংগঠনিক সম্পাদক মো. জানে-এ-আলম (ঘটনার আড়ালে), কোষাধ্যক্ষ হাজিনুর রহমান শাহীন (দি ইনডিপেন্ডেন্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম (আমাদের কণ্ঠ), দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন (দৈনিক আজকের জনতা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক সারওয়ার হোসেন (আজকের গাজীপুর)।
নির্বাহী সদস্য পদে মো. মুজিবুর রহমান (ইত্তেফাক), অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), শরীফ আহমেদ শামীম (কালেরকণ্ঠ), মো. আমিনুল ইসলাম (জাগোনিউজ), শাহ সামসুল হক রিপন (যুগান্তর), আবুল হোসেন (যায়যায়দিন) ও মো. হুসাইন ইমাম (মাতৃছায়া)।
ভোট গ্রহণ শেষে বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি