জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরিশালে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরিশালে যুব সমাজ, কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে বিভাগীয় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা গতকাল মঙ্গলবার সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইউনিসেফের আয়োজনে কর্মশালায় ভোলা, পটুয়াখালী ও বরগুনার জেলা প্রশাসনের প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম।

বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) হাবিবুল হক খান, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান, ইউনেসফের বিভাগীয় প্রধান এএইচ তৌফিক আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. আব্দুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিজের সমন্বয়কারী শাকিলা ইসলাম।

কর্মশালায় তৃণমূল পর্যায়ে যুবকদের অংশগ্রহণ, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতকরণ এবং সরকারি বিভিন্ন দপ্তরে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়ও ২০১৭ সালের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুব সম্মেলনের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন ইয়ুথ ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইত্তেফাক/নূহু