মানিকগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইক আরোহী নিহত

 
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকায় দূরপাল্লার একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
 
নিহতরা হলেন, সাটুরিয়া উপজেলার আবুল হোসেনের ছেলে আব্দুল গফুর (২৮) ও একই এলাকার আব্দুল কাদের (৩০)।
 
গোলড়া হাইওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, সকালে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাসের সাথে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদেরকে মৃত ঘোষনা করেন।
 

ইত্তেফাক/এএম