টরন্টোতে জমজমাট বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইট

কানাডায় বসবাসরত বাংলাদেশি-কানাডিয়ান প্রকৌশলীদের ‘বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইট-২০১৮’ অনুষ্ঠিত হলো গত ৭ এপ্রিল। ১৯ তম বার্ষিকীর এই সম্মেলনের আয়োজন করে এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অব অন্টারিও, কানাডা।
 
টরন্টোস্থ চাঁদনি গ্র্যান্ড বাঙ্কুয়েট হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করে তোলেন কানাডার ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হুসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও’র প্রেসিডেন্ট ড. অমিত চাকমা, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স নাইটে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট এবং লাইফ মেম্বার ড. মোজাম্মেল খান, ড. এম আর করিম, সোহরাব ভূঁইয়া প্রমুখ।
 
কানাডা প্রবাসী প্রকৌশলীদের পরিবার, স্বজন, বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে নাচ পরিবেশন করে অরুণা হায়দার পরিচালিত ‘সুকন্যা নৃত্যাঙ্গণ’-এর শিল্পীরা।
 
ইত্তেফাক/এসএস