গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় নওশা শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলা পরিষদ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নওশা শেখ পলাশবাড়ী উপজেলা সদরের উদয়সাগর গ্রামের আলহাজ্ব বাদশা শেখের ছেলে এবং জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকা থেকে গাইবান্ধাগামী অজ্ঞাত একটি বাস নওশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/এমআই