খুলনায় হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনার আলোচিত শিপ্রা রানী কুণ্ডু হত্যা মামলার আসামি মিলন গাজীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পানির ট্যাংকির মধ্য থেকে একটি বিদেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মিলন গাজীকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনায় এনে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে নগরীর খ্রিস্টানপাড়া এলাকার বসতবাড়ীর পানির ট্যাংকির মধ্যে থেকে একটি বিদেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মিলন দীর্ঘদিন মুন্সীগঞ্জে পালিয়ে ছিল।
 
ওসি জানান, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সকালে নগরীর দোলখোলা মোড়ে খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। এসময় লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিবিদ্ধ হন পূজার ফুল কিনতে আসা গৃহবধূ শিপ্রা রানী কুণ্ডু। মিলন গাজী এ হত্যা মামলার আসামি বলে জানান ওসি।
 
ইত্তেফাক/এমআই