বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এক ভুয়া পর্যবেক্ষক মেহেদি হাসান রাজনকে ৫মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের খণ্ডকালিন শিক্ষক।
অভিযোগ পাওয়া যায় তিনি ভুয়া পর্যবেক্ষক হয়ে পরীক্ষায় নকল সরবরাহ করছিলেন। বুধবার সকালে পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে। রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক এ কারাদণ্ডদেশ দেন।
সকালে পরীক্ষা চলাকালীন মেহেদী হাসান রাজন নিজেকে পর্যবেক্ষকের পরিচয় দিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের মাঝে নকল সরবরাহ করতে থাকেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এই অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক তাকে ৫ মাসের কারাণ্ডাদেশ দেন। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা।
ইত্তেফাক/আরকেজি