ঝিনাইগাতীতে দেয়াল চাপায় নারীর মৃত্যু

ঝিনাইগাতীতে মাটির দেয়াল চাপা পড়ে মমেতা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চাপাঝোড়া গ্রামের আ. সামাদের স্ত্রী। ঘটনাটি ঘটে বুধবার ভোরে।
 
পুলিশ জানা গেছে, ঘটনার দিন ভোরে নামাজের জন্য অযু করতে ঘরের বাইরে যাওয়ার সময় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ওসি বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি