কানাডায় পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি চলছে!

কানাডায় বিভিন্ন শহরে প্রবাসী বাঙালিদের পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি চলছে। বিশেষ করে টরন্টো এবং মন্ট্রিয়লে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
ইতোমধ্যে বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ কেন্দ্র করে টরন্টোস্থ ‘ইয়াং বাংলাদেশি টরন্টোনিয়ান’ নানান কর্মসূচি হাতে নিয়েছে। তার মধ্যে মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে- নানান কারুকার্য, মুখোশ এবং রঙিন রঙিন ব্যানার। এই সংগঠনের কর্ণধার দ্বীপ ইত্তেফাককে জানান, ‘আমরা নয় বন্ধু মিলে ২০১২ সাল থেকে এই উৎসব শুরু করি। বিপুল সাড়া পাই। এখন তা অনেক প্রসার হয়েছে, হয়েছে সার্বজনীন। এছাড়াও আমরা নানা ধরণের সেবামূলক কাজ করি। তার মধ্যে তরুণ শিক্ষার্থী এবং নতুন ইমিগ্রেন্টদের সার্ভিস অন্যতম।'
 
এদিকে আগামী ১৪ ও ১৫ এপ্রিল মেইনস্ট্রিট-এর টেডরিভ হকি স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে জমজমাট বৈশাখী মেলা। ‘অর্গানাইজেশন অব সাউথ এশিয়ান আর্ট অ্যান্ড কালচার’ গত ১১ বছর ধরে এই অনুষ্ঠানটি আয়োজন করে যাচ্ছে। এবারের বৈশাখী মেলায় গান গাইবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, তিমির নন্দী ও বিদ্যা সিনহা মীম-এর পরিবেশনা। অপর একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তপন চৌধুরী।
 
ইত্তেফাক/এসএস