মুলাদীতে যুবলীগের কমিটি স্থগিত

মুলাদীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবলীগের কমিটি স্থগিত করেছে বরিশাল জেলা যুবলীগ। মঙ্গলবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম শাহীনের যৌথ স্বাক্ষরে কমিটি স্থগিত করেন।
 
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়া উদ্দীন মনির অসাংগঠনিক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা ও বিলুপ্ত করে আসছেন। কয়েকবার সতর্ক করার পরেও তিনি একক ভাবে কমিটি ঘোষণা করায় সোমবার জেলা যুবলীগের যৌথ সভায় উপজেলা যুবলীগের কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপজেলা যুবলীগ কোনপ্রকার কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে জানান জেলা যুবলীগ নেতাকর্মীরা।
 
ইত্তেফাক/আরকেজি