নড়াইলের লোহাগড়ার কাশিপুর এলাকা থেকে এক লাখ ৭৪ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের নকল সিগারেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার তরিকুল ইসলামের বাড়ি থেকে তা উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে- গুডলাক নামের নকল ১৪ হাজার সিগারেট, সেনর গোল্ড ৩২ হাজার, ভরসা সিগারেট সাড়ে ৭ হাজার ৫০০ ও জেস ব্লাক সাড়ে ৪ হাজার পিস। তবে অভিযুক্ত তরিকুল (৩৫) পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বিষয়টি জানান।
ইত্তেফাক/আরকেজি