প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য আটক

রাজশাহী ও কক্সবাজারে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মোস্তাফিজুর রহমান মুক্তাকে (১৮) আটক করেছে র‌্যাব-৫। বুধবার দিবাগত রাতে তানোর উপজেলার মানিককন্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুক্তা মানিককন্যা এলাকার মোজ্জামেল হকের ছেলে।
 
এদিকে, কক্সবাজারের রামুর কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য সাদ্দাম হোসেনকে (২০) আটক করেছে র‌্যাব-৭। বুধবার রাতে এ অভিযান চালানো হয়। সাদ্দাম কক্সবাজার মডেল পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং ২য় বর্ষের ছাত্র এবং কচ্ছপিয়া এলাকার তিতারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
 
ইত্তেফাক/আরকেজি