মুস্তাফিজদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে সাকিবরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দারাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হয়েছে। বাংলাদেশের এই দুজন ক্রিকেটারই আজ দু’দলের একাদশে আছে। প্রথম ম্যাচে হায়দারাবাদ জিতলেও মুস্তাফিজের মুম্বাই শুরু করেছে হার দিয়ে। 
 
সানরাইজার্স হায়দারাবাদ একাদশ :  সুরেশ রায়না, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীশ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রাশিদ খান, বিলি স্টানলেক ও সিদ্ধার্থ কাউল। 
 
মুম্বাই একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ক্রুনাল পান্ডে, কাইরন পোলার্ড, বেন কাটিং, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, মায়াঙ্ক মার্কান্ডে ও প্রদীপ সাঙ্গওয়ান। 
 
ইত্তেফাক/কেআই