বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির বিরুদ্ধে বরিশাল বাস মালিক সমিতি কর্তৃক “সাংসদ ইউনুসের চাঁদা দাবি, প্রতিবাদে বাস চলাচল বন্ধ” ঘোষণা করে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে বামরাইল বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা চলাকালীন সময়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সরদার, বজলুর রহমান চুন্নু, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাকিল মাহমুদ আউয়াল, যুবলীগ নেতা বাদল সরদার, শাওন বালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিঠু বেপারী, নারীনেত্রী শিল্পী বেগম, ছাত্রলীগ নেতা ইয়াছিন মোল্লা, রামিম শিকদার, সজল সরদার, সাঈদ ফকির প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি