দুর্দান্ত বোলিংয়ের পর এবার ব্যাট হাতে নেমেছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দারাবাদ। টস হেরে শুরুতে ব্যাট করে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে ১৪৭ রান করে। জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই হায়দারাবাদ অর্ধশত রান পূর্ণ করেছে।
আগে ব্যাট করা মুম্বাই এর পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন এভিন লুইস। এছাড়া ২৮ করে সংগ্রহ করেছেন সুরিয়া কুমার ও কাইরন পোলার্ড। হায়দারাবাদের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সিদ্ধার্থ কাউল, বিলি স্টানলেক ও সন্দীপ শর্মা। আর একটি করে উইকেট নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের রাশিদ খান।
সাকিবের হায়দারাবাদ এবারের আইপিএল জয় দিয়ে শুরু করলেও প্রথম ম্যাচে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ইত্তেফাক/কেআই