সুনামগঞ্জের ছাতক বহুমুখী মডেল হাইস্কুল থেকে জেএসসিতে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি পেয়েছে মাহমুদ হাসান আলেক।
আলেক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল আলিম এবং গৃহিণী রোহেনা বেগমের একমাত্র ছেলে। ভবিষ্যতে ডাক্তার হতে আগ্রহী মাহমুদ হাসান আলেক সকলের দোয়া প্রার্থী। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ।
ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত মাহমুদ হাসান আলেক ২০১৪ সালে ছাতকের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি লাভ করেছিল।
ইত্তেফাক/এসএস