রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়া এলাকা থেকে ৪ হাজার ৮শ' পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম- মো. আলমগীর শেখ (২৮)। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া সোরহাব মণ্ডলের পাড়া এলাকার মো. আবুল কালাম শেখের ছেলে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা।
ইত্তেফাক/এসএস