ঠাকুরগাঁওয়ের প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমিনের সহধর্মিণী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ও জেলা মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান ফাতিমা আমিনকে (৮৬) স্বামীর কবরের পাশেই শায়িত করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব খলিলুর রহমান মরহুমের জানাযার নামায শেষে শহরের পুরাতন গোরস্থানে ফাতিমাকে শায়িত করা হয়।
এ সময় ফাতিমার বড় ছেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মেঝো ছেলে মির্জা ইকবাল, ছোট ছেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, জামাতা সেনাবাহিনীর সাবেক জেনারেল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার দুপুর ১২টায় মহরুম ফাতিমা রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/এসএস