নড়াইলের লোহাগড়া বাজারের মসজিদ মার্কেটে অগ্নিকাণ্ডে ১০টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার মালামাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলের চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
আজ শনিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ড সংগঠিত হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, তারা পহেলা বৈশাখ উপলক্ষে দোকানে অনেক মালামাল তুলেছিল। অগ্নিকাণ্ডে ৭টি গার্মেন্টসের দোকান ও ৩টি খাবার হোটেলের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ইত্তেফাক/এসএস