মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ঢাকামুখী কাভার্ডভ্যানের সঙ্গে কুমিল্লাগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম