রাজশাহীর চারঘাটে অস্ত্র ও মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৫ এর অভিযানিক দল। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
আটকরা হলেন, রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকার সুবল শর্মার ছেলে বাপ্পি শর্মা ওরফে বিপ্লব শর্মা (৩৩) ও চারঘাটের চামটা উত্তপাড়ার আব্দুস সালাম মেম্বারের ছেলে বোরহান আলী (৩০)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চারঘাটের বধুরুয়া এলাকায় অভিযান চালিয়ে বিপ্লব শর্মাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা, একটি মোটরসাইলেক, একটি মোবাইল সেট, একটি সিম, একটি মেমোরি কার্ড ও ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটের সলুয়া এলাকায় অভিযান চালিয়ে বোরহান আলীকে ২টি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি ও ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ইত্তেফাক/ইউবি