খালিয়াজুরীতে নিখোঁজের ৩দিন পর শামিম মিয়া (১৬) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের দ্বিতল ভবনের ছাদে তৈরী টিনসেট চালায় ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
শামিম ওই এলাকার খুসমান মিয়ার ছেলে। তিনি জানান, বুদ্ধিপ্রতিবন্ধী শামীম গত বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়েছিল।
খালিয়াজুরী থানার ওসি হযরত আলী জানান, স্থানীয়রা শামিমের লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ তা ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে থানায় অপমৃত্যু মামলা দিয়ে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি