মেলান্দহে শিশু ধর্ষণ

মেলান্দহে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে নাংলা ইউনিয়নের ভাগুরপাড়া গ্রামে।
 
এ ঘটনার পর থেকে একই গ্রামের মিস্টারের ছেলে ধর্ষক মামুন (১৭) পলাতক রয়েছে। ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মাফল জানান, মামুন ওই শিশুকে চিপস দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি রাইচ মিলে ধর্ষণ করে।
 
এলাকাবাসী জানায়, ঘটনাটি জানাজানি হবার পর প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে মেলান্দহ হাসপাতালে পরে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি