ঠাকুরগাঁওয়ে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে শনিবার বিকালে জরিনা খাতুন (৫০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। উপজেলার ধনিবস্তী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওসি এবিএম সাজেদুল ইসলাম।
 
তিনি উপজেলার ধনিবস্তী গ্রামের সমশের আলীর স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
 
স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১টার দিকে জরিনা খাতুনের লাশ ঘরে দেখলে পুলিশকে খবর দেয় তারা। তবে গৃহবধূ নিজের গলা নিজে ফাঁস দিয়েছে কি না, কে প্রথম দেখেছে এবং কে ফাঁস কেটে নামিয়েছে এসব ঘটনা কেউ বলতে পারছে না।
 
ইত্তেফাক/আরকেজি