জুয়া খেলায় বাধা: এসআইয়ের মাথা ফাটিয়ে দিল জুয়াড়িরা

কচুয়া উপজেলার নাউপুরা এলাকায় বৈশাখী মেলায় জুয়া খেলায় বাধা দেয়ায় এসআই মাহবুবুর রহমানের উপর হামলা করে জুয়াড়িরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
মাহবুবুর রহমান মাথায় আঘাত পান। তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
অবস্থার অবনতি ঘটলে কতব্যরত চিকিৎসক তাকে রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠান। এ ঘটনায় ইউপি সদস্য আ. মমিনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি