সেমিতে রিয়ালকে পেয়ে খুশী হেইঙ্কেস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে বেশ খুশী বায়ার্ন মিউনিখের কোচ জুপ হেইঙ্কেস। তিনি বলেন, ‘রিয়াল অনেক বড় দল। তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়ে আমরা বেশ খুশী। আমরা দল হিসেবে খেলতে পারলে জয় আমাদেরই হবে।’
 
শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ এবং লিভারপুল-রোমা। বাসস।
 
ইত্তেফাক/রেজা