বাবার মৃত্যুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের এগারতম আসরের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন চেন্নাই সুপার কিংসের দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ এ কথা জানিয়েছে।
গত শুক্রবার কুয়াজুলু নাটাল হসপিটালে মারা যান এনগিডি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা এবারের আইপিএলের নিলামে ৫০ লাখ রুপিতে এনগিডিকে দলে ভেড়ায় চেন্নাই। তবে চেন্নাইয়ে প্রথম দু’ম্যাচে একাদশে সুযোগ পাননি এনগিডি।
গেল জানুয়ারিতে সেঞ্চুরিয়ানে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে এনগিডির। ঐ টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৩৯ রানে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলেন ২২ বছর বয়সী এনগিডি। বাসস।
ইত্তেফাক/রেজা