রাজধানী ঢাকা এবং গাজীপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ রবিবার রাতে সাড়ে ৭টা থেকে আবার শুরু হয়েছে।
এর আগে দুপুরে ঢাকা-জামালপুরের মধ্যে চলাচলকারি জামালপুর কমিউটার ট্রেন ঢাকায় ফেরার পথে টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে নতুন বাজার এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এতে ৫জন যাত্রী নিহত ও প্রায় ৩০জন আহত হন।
টঙ্গী স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, রিলিফ ট্রেন এসে লাইন ক্লিয়ার করলে চলাচল শুরু হয়। সারাদেশের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/আরকেজি